সম্মানীয় নাহিদ ভাই,

     অনেক ধন্যবাদ। আমি এরপর থেকে কম দৈর্ঘ্যের ভিডিও তৈরি করব। আপনার
উল্লেখিত টিউটোরিয়াল তৈরির ক্ষেত্রে যদি কোন প্রকার অবদান রাখতে পারি তাহলে
সত্যি নিজেকে ভাগ্যবান মনে করব। আপনি অনুগ্রহপূর্বক আমাকে জানাতে কোনপ্রকার
দ্বিধাবোধ করবেন না।

ইতি
সিদ্ধার্থ
(Infobliss)

2017-12-24 22:09 GMT+05:30 Siddhartha Sarkar <[email protected]>:

> প্রিয় মোস্তাফিজুর ভাই,
>      আপনার অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার মনে
> হয় আপনার উদ্যোগ বিফলে যায় নি। অন্তত কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক নিশ্চয়ই আপনার
> টিউটোরিয়াল দেখে উপকৃত হয়েছেন। তাই হীনম্মন্য হবেন না। আমাদের এগিয়ে যেতে হবে।
> এখনও বাংলা উইকিপিডিয়ার অনেক পথ চলা বাকি।
>
> প্রিয় মাসুম ভাই,
>      শুভকামনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের মূল লক্ষ্য বাংলা
> উইকিপিডিয়াকে কলেবরে বৃদ্ধি করা ও মান উন্নয়ন করা। আপনার কাছে সবার আশা যে
> আপনি বাংলা উইকিপিডিয়ার আলোকবর্তিকা আপনার চেনা পরিচিত সবার মাঝে পৌঁছে দেবেন।
> যদি প্রত্যেক ব্যক্তি মাত্র একটি করে নিবন্ধও রচনা করে উইকিপিডিয়ায় প্রকাশ করে
> তাহলে আমরা অচিরেই এক লক্ষ নিবন্ধে সমৃদ্ধ হব। শুভকামনা রইল।
>
> ইতি
> সিদ্ধার্থ
> (Infobliss)
>
>
> 2017-12-24 21:55 GMT+05:30 Siddhartha Sarkar <[email protected]>:
>
>> প্রিয় সফিকুল,
>>
>>       আমি নিশ্চিত নই যে এখানে আমরা তোমার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা
>> করতে পারব কি না। এই মেইলিং লিস্টের প্রশাসকরা এ ব্যাপারে স্পষ্ট করে বলতে
>> পারবেন।
>> কি বুঝতে পারছ না তা বিস্তারিত জানিয়ে আমাকে [email protected] এই
>> ইমেল এড্রেসে মেইল করতে পারো। আমি নিশ্চয়ই সহায়তা করার চেষ্টা করব।
>>
>> ইতি
>> সিদ্ধার্থ
>> (Infobliss)
>>
>>
>>
>> 2017-12-24 21:44 GMT+05:30 Sofiqul Islam <[email protected]>:
>>
>>> আমি কিছু তথ্য উইকিপিডিয়া তে যুক্ত করতে চাই। কিন্তু ভালো বুঝতে পারছি না।
>>> On 24 Dec 2017 9:52 p.m., "A.H.M Masum (মাসুম)" <[email protected]>
>>> wrote:
>>>
>>>> সিদ্ধার্থ দা কে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি পদক্ষেপ নেয়ার জন্য । আশা
>>>> করি এরকম আরও টিউটোরিয়াল পাব । আপনার কর্মযজ্যে কোনভাবে সাহায্য করতে পারলে
>>>> নিজেকে কৃতজ্ঞ বলে মনে করব। ধন্যবাদ ।ভাল থাকবেন।
>>>>
>>>> 2017-12-24 21:25 GMT+06:00 Siddhartha Sarkar <[email protected]
>>>> >:
>>>>
>>>>> প্রিয় সবাই,
>>>>>
>>>>>      বড়দিন ও নতুন বছরের শুভকামনা গ্রহণ করুন।
>>>>>
>>>>>      নতুন বছরে বাংলা উইকিপিডিয়া এবং এর সদস্যরা সাফল্যের শিখর স্পর্শ
>>>>> করুক। আমি ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নতুনরা কিভাবে বাংলা
>>>>> উইকিপিডিয়ায় লেখা শুরু করবেন তা সহজে বুঝে উঠতে পারেন না। আমি নিশ্চিত যে
>>>>> আপনারাও এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
>>>>>      এই অভাবটি দূর করার জন্য আমি সম্প্রতি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরী
>>>>> করেছি। এর উদ্দেশ্য হচ্ছে নতুন ব্যবহারকারীদের হাতেখড়ি দেওয়া এবং সহজে
>>>>> সম্প্রদায়ের সাথে একাত্ম করা।
>>>>>      তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান
>>>>> মতামত/পরামর্শ প্রদান করুন। তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং আমি আপনাদের
>>>>> কাছে কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে আরও টিউটোরিয়াল তৈরী করার ইচ্ছে আছে। তাই আপনাদের
>>>>> ফীডব্যাক আমার কাছে পাথেয় হয়ে থাকবে।
>>>>>
>>>>> https://youtu.be/P-atPCfYawM
>>>>>
>>>>> ইতি
>>>>> সিদ্ধার্থ
>>>>> (Infobliss)
>>>>>
>>>>> _______________________________________________
>>>>> Wikipedia-BN mailing list
>>>>> [email protected]
>>>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>>>>
>>>>>
>>>>
>>>> _______________________________________________
>>>> Wikipedia-BN mailing list
>>>> [email protected]
>>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>>>
>>>>
>>> _______________________________________________
>>> Wikipedia-BN mailing list
>>> [email protected]
>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>>
>>>
>>
>
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to