অনেক ভালো উদ্যোগ। এতে নতুনদের অনেক উপকার হবে। বলা বাহুল্য যে, এই ধরনের উদ্যোগ আমি ২ বছর আগে নিয়েছিলাম। শুধুমাত্র অনুবাদ প্রক্রিয়ার টিউটোরিয়াল বানিয়ে কাজ আর এগোয় নি। এরপর আবার এই বছর কাজ শুরু করেছি এবং আরো কিছু ভিডিও টিউটোরিয়াল করেছি। তবে দু:খের বিষয় এবারের উদ্যোগও ব্যর্থতার দিকেই যাচ্ছে।
On 24 Dec 2017 9:25 pm, "Siddhartha Sarkar" <[email protected]> wrote: > প্রিয় সবাই, > > বড়দিন ও নতুন বছরের শুভকামনা গ্রহণ করুন। > > নতুন বছরে বাংলা উইকিপিডিয়া এবং এর সদস্যরা সাফল্যের শিখর স্পর্শ করুক। > আমি ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নতুনরা কিভাবে বাংলা উইকিপিডিয়ায় লেখা > শুরু করবেন তা সহজে বুঝে উঠতে পারেন না। আমি নিশ্চিত যে আপনারাও এমন অভিজ্ঞতার > সম্মুখীন হয়েছেন। > এই অভাবটি দূর করার জন্য আমি সম্প্রতি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরী > করেছি। এর উদ্দেশ্য হচ্ছে নতুন ব্যবহারকারীদের হাতেখড়ি দেওয়া এবং সহজে > সম্প্রদায়ের সাথে একাত্ম করা। > তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান > মতামত/পরামর্শ প্রদান করুন। তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং আমি আপনাদের > কাছে কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে আরও টিউটোরিয়াল তৈরী করার ইচ্ছে আছে। তাই আপনাদের > ফীডব্যাক আমার কাছে পাথেয় হয়ে থাকবে। > > https://youtu.be/P-atPCfYawM > > ইতি > সিদ্ধার্থ > (Infobliss) > > _______________________________________________ > Wikipedia-BN mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn > >
_______________________________________________ Wikipedia-BN mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
