সুপ্রিয় সফিকুল,

আপনি নিচের লিংকে উইকিপিডিয়াতে অবদান রাখার টিউটোরিয়ালের কিছু লিংক পাবেন।

টিউটোরিয়াল: http://bit.ly/2DL2w6j

সিদ্ধার্থ,
টিউটোরিয়ালটি বেশ হয়েছে। তবে একটু বড় হয়ে গিয়েছে। নিদিষ্ট বিষয় নিয়ে (যেমন, নিবন্ধ 
তৈরি, সম্পাদনা) আলাদা আলাদা হলে ব্যবহাকারীরা দেখতে উৎসাহ আরও বেশি পাবেন। আমরা 
উইকিমিডিয়া বাংলাদেশ থেকেও এরকম একটি ভিডিও টিউটোরিয়ালের ব্যাপারে ভেবেছিলাম এবং 
কিছুটা কাজ শুরুও করেছিলাম কিন্তু অর্গানাইজেশন থেকে অফিসিয়ালি করলে যেহেতু 
ভিডিওটাতেও একটু প্রফেশনাল  টাচ থাকতে হয় সেকথা ভেবে ভেবে আর আগায়নি কাজটা। দেখা 
যাক সামনের নতুন বছরে কাজটা শেষ করতে পারি কিনা।

নাহিদ সুলতান
________________________________
From: Wikipedia-BN <[email protected]> on behalf of 
Siddhartha Sarkar <[email protected]>
Sent: Sunday, December 24, 2017 10:25 PM
To: Bangla Wikipedia
Subject: Re: [Wikipedia-BN] বাংলা উইকিপিডিয়ায় লেখা আরম্ভ করার একটি সহায়িকা

প্রিয় সফিকুল,

      আমি নিশ্চিত নই যে এখানে আমরা তোমার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারব 
কি না। এই মেইলিং লিস্টের প্রশাসকরা এ ব্যাপারে স্পষ্ট করে বলতে পারবেন।
কি বুঝতে পারছ না তা বিস্তারিত জানিয়ে আমাকে 
[email protected]<mailto:[email protected]> এই ইমেল এড্রেসে 
মেইল করতে পারো। আমি নিশ্চয়ই সহায়তা করার চেষ্টা করব।

ইতি
সিদ্ধার্থ
(Infobliss)



2017-12-24 21:44 GMT+05:30 Sofiqul Islam 
<[email protected]<mailto:[email protected]>>:

আমি কিছু তথ্য উইকিপিডিয়া তে যুক্ত করতে চাই। কিন্তু ভালো বুঝতে পারছি না।

On 24 Dec 2017 9:52 p.m., "A.H.M Masum (মাসুম)" 
<[email protected]<mailto:[email protected]>> wrote:
সিদ্ধার্থ দা কে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি পদক্ষেপ নেয়ার জন্য । আশা করি এরকম 
আরও টিউটোরিয়াল পাব । আপনার কর্মযজ্যে কোনভাবে সাহায্য করতে পারলে নিজেকে কৃতজ্ঞ 
বলে মনে করব। ধন্যবাদ ।ভাল থাকবেন।

2017-12-24 21:25 GMT+06:00 Siddhartha Sarkar 
<[email protected]<mailto:[email protected]>>:
প্রিয় সবাই,

     বড়দিন ও নতুন বছরের শুভকামনা গ্রহণ করুন।

     নতুন বছরে বাংলা উইকিপিডিয়া এবং এর সদস্যরা সাফল্যের শিখর স্পর্শ করুক। আমি 
ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নতুনরা কিভাবে বাংলা উইকিপিডিয়ায় লেখা শুরু 
করবেন তা সহজে বুঝে উঠতে পারেন না। আমি নিশ্চিত যে আপনারাও এমন অভিজ্ঞতার সম্মুখীন 
হয়েছেন।
     এই অভাবটি দূর করার জন্য আমি সম্প্রতি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরী করেছি। এর 
উদ্দেশ্য হচ্ছে নতুন ব্যবহারকারীদের হাতেখড়ি দেওয়া এবং সহজে সম্প্রদায়ের সাথে 
একাত্ম করা।
     তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান 
মতামত/পরামর্শ প্রদান করুন। তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং আমি আপনাদের কাছে 
কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে আরও টিউটোরিয়াল তৈরী করার ইচ্ছে আছে। তাই আপনাদের ফীডব্যাক 
আমার কাছে পাথেয় হয়ে থাকবে।

https://youtu.be/P-atPCfYawM

ইতি
সিদ্ধার্থ
(Infobliss)

_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]<mailto:[email protected]>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn



_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]<mailto:[email protected]>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn


_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]<mailto:[email protected]>
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn


_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to