প্রিয় সফিকুল,

      আমি নিশ্চিত নই যে এখানে আমরা তোমার সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করতে
পারব কি না। এই মেইলিং লিস্টের প্রশাসকরা এ ব্যাপারে স্পষ্ট করে বলতে পারবেন।

কি বুঝতে পারছ না তা বিস্তারিত জানিয়ে আমাকে [email protected] এই
ইমেল এড্রেসে মেইল করতে পারো। আমি নিশ্চয়ই সহায়তা করার চেষ্টা করব।

ইতি
সিদ্ধার্থ
(Infobliss)



2017-12-24 21:44 GMT+05:30 Sofiqul Islam <[email protected]>:

> আমি কিছু তথ্য উইকিপিডিয়া তে যুক্ত করতে চাই। কিন্তু ভালো বুঝতে পারছি না।
> On 24 Dec 2017 9:52 p.m., "A.H.M Masum (মাসুম)" <[email protected]>
> wrote:
>
>> সিদ্ধার্থ দা কে অনেক অনেক ধন্যবাদ এরকম একটি পদক্ষেপ নেয়ার জন্য । আশা করি
>> এরকম আরও টিউটোরিয়াল পাব । আপনার কর্মযজ্যে কোনভাবে সাহায্য করতে পারলে নিজেকে
>> কৃতজ্ঞ বলে মনে করব। ধন্যবাদ ।ভাল থাকবেন।
>>
>> 2017-12-24 21:25 GMT+06:00 Siddhartha Sarkar <[email protected]>:
>>
>>> প্রিয় সবাই,
>>>
>>>      বড়দিন ও নতুন বছরের শুভকামনা গ্রহণ করুন।
>>>
>>>      নতুন বছরে বাংলা উইকিপিডিয়া এবং এর সদস্যরা সাফল্যের শিখর স্পর্শ
>>> করুক। আমি ব্যাক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে নতুনরা কিভাবে বাংলা
>>> উইকিপিডিয়ায় লেখা শুরু করবেন তা সহজে বুঝে উঠতে পারেন না। আমি নিশ্চিত যে
>>> আপনারাও এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন।
>>>      এই অভাবটি দূর করার জন্য আমি সম্প্রতি একটি টিউটোরিয়াল ভিডিও তৈরী
>>> করেছি। এর উদ্দেশ্য হচ্ছে নতুন ব্যবহারকারীদের হাতেখড়ি দেওয়া এবং সহজে
>>> সম্প্রদায়ের সাথে একাত্ম করা।
>>>      তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান
>>> মতামত/পরামর্শ প্রদান করুন। তাহলে আমার পরিশ্রম সার্থক হবে এবং আমি আপনাদের
>>> কাছে কৃতজ্ঞ থাকব। ভবিষ্যতে আরও টিউটোরিয়াল তৈরী করার ইচ্ছে আছে। তাই আপনাদের
>>> ফীডব্যাক আমার কাছে পাথেয় হয়ে থাকবে।
>>>
>>> https://youtu.be/P-atPCfYawM
>>>
>>> ইতি
>>> সিদ্ধার্থ
>>> (Infobliss)
>>>
>>> _______________________________________________
>>> Wikipedia-BN mailing list
>>> [email protected]
>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>>
>>>
>>
>> _______________________________________________
>> Wikipedia-BN mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>
>>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
>
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to