অভিনন্দন হাসিব ভাই। শুভকামনা থাকলো।

2016-11-30 22:17 GMT+06:00 Masum- Al-Hasan <[email protected]>:

> দারুণ দুই উদ্যোগের সফলতা কামনা করছি।
>
> 2016-11-30 20:55 GMT+06:00 Rifat Jamil Eusufzai <[email protected]>:
>
>> জেনে খূবই ভাল লাগলো। বিএনএনআরসি এর বজলু ভাই এর সাথে বহুকাল আগে পরিচয়
>> হয়েছিলো।
>> On Nov 30, 2016 8:50 PM, "Nurunnaby Hasive" <[email protected]>
>> wrote:
>>
>>> প্রিয় সবাই,
>>>
>>> শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন সম্প্রতি বাংলাদেশের বর্তমানে সক্রিয় ১৭টি
>>> কমিউনিটি রেডিওতে যারা কাজ করেন তাদের উইকিপিডিয়ায় যুক্ত করার একটি উদ্যোগ
>>> নেওয়া হয়েছে। এ কমিউনিটি রেডিওগুলো নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ এনজিওস
>>> নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) সহায়তায় গত ২৭ নভেম্বর
>>> ঢাকার বিএনএনআরসি কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক
>>> পর্যায়ে কমিউনিটি রেডিও পরিচালনাকারীদের সহায়তাকারী এবং বিএনএনআরসি’র কর্মীরা
>>> অংশ নিয়েছে। কর্মশালা পরিচালনায় ছিলাম আমি এবং আমাদের বাংলা উইকিপিডিয়ার দুই
>>> প্রশাসক নাহিদ সুলতান এবং তানভির মোর্শেদ। আগামী বছরের শুরু থেকে আমরা
>>> পর্যায়ক্রমে ১৭টি কমিউনিটি রেডিওতে কর্মরত এবং যুক্তদের উইকিপিডিয়ায় যুক্ত
>>> করার কার্যক্রম শুরু করবো। উল্লেখ্য, এ ১৭টি কমিউনিটি রেডিও দেশের ১৭টি
>>> বিভাগীয় ও জেলায় অবস্থিত।
>>>
>>> ইতিমধ্যে অনেকেই জানেন, আমাদের বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ খুবই
>>> কম। বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষে আমি একটি প্রকল্প নিয়ে
>>> কাজ করছি বেশ কিছুদিন ধরেই। এ প্রকল্পে সহযোগিতা করবে আমাদের সক্রিয়
>>> উইকিপিডিয়ান আফিফা আফরিন। প্রাথমিক ভাবে পরিকল্পনা হচ্ছে কয়েকটা
>>> বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মেয়েদের জন্য কর্মশালা/আলোচনার আয়োজন করা। এটা পাইলট
>>> আকারে করে এর ফলাফলের ওপর ভিত্তি করে সারাদেশে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা
>>> আছে। প্রাথমিক পাইলটের অংশ হিসেবে গত ২৪ নভেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব
>>> বাংলাদেশে প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব
>>> বাংলাদেশের শিক্ষার্থী ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,
>>> নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা
>>> ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে।
>>> যেহেতু এটি আমাদের নারী উইকিপিডিয়ানদের অংশগ্রহণ বাড়ানোর একটি উদ্যোগ ছিলো তাই
>>> আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছিলাম।
>>> কর্মশালা পরিচালনায় ছিলাম আমি, নাহিদ সুলতান এবং আফিফা আফরিন। সহযোগিতায় ছিলো
>>> আমাদের আরেক সক্রিয় উইকিপিডিয়ান ইব্রাহিম হোসেন মেরাজ। পাইলট হিসেবে এটি বেশ
>>> ভালো হয়েছে।
>>>
>>> দুটি আয়োজনের সহযোগিতায় ছিলো উইকিমিডিয়া বাংলাদেশ।
>>>
>>> আয়োজন সংক্রান্ত ছবি পাওয়া যাবে:
>>> [১] https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_Wo
>>> rkshop_for_Bangladesh_NGOs_Network_for_Radio_and_Communications_staffs
>>> [২]https://commons.wikimedia.org/wiki/Category:Workshop_for_
>>> women_at_World_University_of_Bangladesh
>>>
>>> ধন্যবাদ সবাইকে।
>>>
>>> -হাছিব
>>>
>>> --
>>> *Nurunnaby Chowdhury (Hasive) **:: **নুরুন্নবী চৌধুরী (হাছিব)*
>>> User: Hasive <http://meta.wikimedia.org/wiki/User:Hasive> |
>>> GSM/WhatsApp/Viber: +8801712754752
>>> ​
>>> Administrator | Bengali Wikipedia
>>> <http://bn.wikipedia.org/wiki/user:Hasive>
>>> Board Member | Wikimedia Bangladesh <http://www.wikimedia.org.bd/>
>>> fb.com/Hasive <http://fb.com/NCHasive> | @nhasive
>>> <http://www.twitter.com/nhasive> | www.nhasive.com
>>>
>>> _______________________________________________
>>> Wikipedia-BN mailing list
>>> [email protected]
>>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>>
>>>
>> _______________________________________________
>> Wikipedia-BN mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>
>>
>
>
> --
> Masum-al-hasan Rocky
> EC Member: Wikimedia Bangladesh
> <https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh>
>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
>


-- 
Regards,
Tanweer
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to