দারুণ দুই উদ্যোগের সফলতা কামনা করছি।

2016-11-30 20:55 GMT+06:00 Rifat Jamil Eusufzai <[email protected]>:

> জেনে খূবই ভাল লাগলো। বিএনএনআরসি এর বজলু ভাই এর সাথে বহুকাল আগে পরিচয়
> হয়েছিলো।
> On Nov 30, 2016 8:50 PM, "Nurunnaby Hasive" <[email protected]>
> wrote:
>
>> প্রিয় সবাই,
>>
>> শুভেচ্ছা। আপনারা জেনে খুশি হবেন সম্প্রতি বাংলাদেশের বর্তমানে সক্রিয় ১৭টি
>> কমিউনিটি রেডিওতে যারা কাজ করেন তাদের উইকিপিডিয়ায় যুক্ত করার একটি উদ্যোগ
>> নেওয়া হয়েছে। এ কমিউনিটি রেডিওগুলো নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ এনজিওস
>> নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) সহায়তায় গত ২৭ নভেম্বর
>> ঢাকার বিএনএনআরসি কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক
>> পর্যায়ে কমিউনিটি রেডিও পরিচালনাকারীদের সহায়তাকারী এবং বিএনএনআরসি’র কর্মীরা
>> অংশ নিয়েছে। কর্মশালা পরিচালনায় ছিলাম আমি এবং আমাদের বাংলা উইকিপিডিয়ার দুই
>> প্রশাসক নাহিদ সুলতান এবং তানভির মোর্শেদ। আগামী বছরের শুরু থেকে আমরা
>> পর্যায়ক্রমে ১৭টি কমিউনিটি রেডিওতে কর্মরত এবং যুক্তদের উইকিপিডিয়ায় যুক্ত
>> করার কার্যক্রম শুরু করবো। উল্লেখ্য, এ ১৭টি কমিউনিটি রেডিও দেশের ১৭টি
>> বিভাগীয় ও জেলায় অবস্থিত।
>>
>> ইতিমধ্যে অনেকেই জানেন, আমাদের বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ খুবই কম।
>> বাংলা উইকিপিডিয়ায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষে আমি একটি প্রকল্প নিয়ে কাজ
>> করছি বেশ কিছুদিন ধরেই। এ প্রকল্পে সহযোগিতা করবে আমাদের সক্রিয় উইকিপিডিয়ান
>> আফিফা আফরিন। প্রাথমিক ভাবে পরিকল্পনা হচ্ছে কয়েকটা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র
>> মেয়েদের জন্য কর্মশালা/আলোচনার আয়োজন করা। এটা পাইলট আকারে করে এর ফলাফলের ওপর
>> ভিত্তি করে সারাদেশে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা আছে। প্রাথমিক পাইলটের অংশ
>> হিসেবে গত ২৪ নভেম্বর ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব বাংলাদেশে প্রথম কর্মশালাটি
>> অনুষ্ঠিত হয়। কর্মশালায় ওয়ার্ল্ড ইউনিভার্সটি অব বাংলাদেশের শিক্ষার্থী ছাড়া
>> ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,
>> ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি,
>> তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছে। যেহেতু এটি আমাদের নারী
>> উইকিপিডিয়ানদের অংশগ্রহণ বাড়ানোর একটি উদ্যোগ ছিলো তাই আমি বিভিন্ন
>> বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কর্মশালা পরিচালনায়
>> ছিলাম আমি, নাহিদ সুলতান এবং আফিফা আফরিন। সহযোগিতায় ছিলো আমাদের আরেক সক্রিয়
>> উইকিপিডিয়ান ইব্রাহিম হোসেন মেরাজ। পাইলট হিসেবে এটি বেশ ভালো হয়েছে।
>>
>> দুটি আয়োজনের সহযোগিতায় ছিলো উইকিমিডিয়া বাংলাদেশ।
>>
>> আয়োজন সংক্রান্ত ছবি পাওয়া যাবে:
>> [১] https://commons.wikimedia.org/wiki/Category:Wikipedia_Wo
>> rkshop_for_Bangladesh_NGOs_Network_for_Radio_and_Communications_staffs
>> [২]https://commons.wikimedia.org/wiki/Category:Workshop_for_
>> women_at_World_University_of_Bangladesh
>>
>> ধন্যবাদ সবাইকে।
>>
>> -হাছিব
>>
>> --
>> *Nurunnaby Chowdhury (Hasive) **:: **নুরুন্নবী চৌধুরী (হাছিব)*
>> User: Hasive <http://meta.wikimedia.org/wiki/User:Hasive> |
>> GSM/WhatsApp/Viber: +8801712754752
>> ​
>> Administrator | Bengali Wikipedia
>> <http://bn.wikipedia.org/wiki/user:Hasive>
>> Board Member | Wikimedia Bangladesh <http://www.wikimedia.org.bd/>
>> fb.com/Hasive <http://fb.com/NCHasive> | @nhasive
>> <http://www.twitter.com/nhasive> | www.nhasive.com
>>
>> _______________________________________________
>> Wikipedia-BN mailing list
>> [email protected]
>> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>>
>>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
>


-- 
Masum-al-hasan Rocky
EC Member: Wikimedia Bangladesh
<https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh>
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to