সুধী,

সকলের অংশগ্রহণে এগিয়ে চলেছে মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা। প্রতিযোগীদের
সুবিধার্থে আয়োজক ও পর্যালোচকদের সাথে সরাসরি কথা বলতে ও প্রতিযোগিতায়
অংশগ্রহণের বিষয়ে কোনো সাহায্য ও জিজ্ঞাসার জন্য প্রতিযোগিতা চলাকালীন সময়ে
প্রতি সপ্তাহে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়েছে।

পরবর্তী সভার সময় আগামী শনিবার, ১০ ডিসেম্বর ২০২২, রাত ৮:০০ - ৯:০০ (বাংলাদেশ)
বা সন্ধ্যে ৭:৩০ - ৮:৩০ (ভারত) বা ১৩:৩০ (ইউটিসি)

সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে।

মিটিং লিংক — https://us02web.zoom.us/j/84945409336

মিটিং আইডি: 849 4540 9336

বৈঠকটি সবার অংশগ্রহণের জন্য উন্মুক্ত এবং অংশগ্রহণকারীদের জন্য বন্ধুত্বপূর্ণ
পরিবেশ নীতিমালা প্রযোজ্য থাকবে।

বিস্তারিত — https://bn.wikisource.org/s/hd04

ধন্যবাদ।

— শাবাব  (উইকিমিডিয়া বাংলাদেশ) ও বোধিসত্ত্ব (পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া
ব্যবহারকারী দল)

On Wed, 30 Nov 2022 at 19:52, Bodhisattwa <[email protected]>
wrote:

> সুধী,
>
> সকলের জ্ঞাতার্থে, উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া
> ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে আগামী ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত
> উইকিসংকলনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উপলক্ষে একটি মুদ্রণ সংশোধন
> প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম তিন বিজয়ীদের এই দুই সংগঠন থেকে পুরস্কৃত
> করা হবে।
>  বিস্তারিত পাবেন এখানে - https://bn.wikisource.org/s/hd04
>
> এই প্রতিযোগিতায় আমরা বাংলাদেশ সরকার দ্বারা প্রকাশিত "বাংলাদেশের স্বাধীনতা
> যুদ্ধ দলিলপত্র" নামক সিরিজটি নিয়ে কাজ করব। এর ফলে ভবিষ্যতে উইকিপিডিয়ায় এই
> বিষয়ে ব্যাপক হারে সঠিক তথ্য ও তথ্যসূত্র যোগ করা সম্ভব হবে।
>
> প্রতিযোগিতায় সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।
>
> বোধিসত্ত্ব
> পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল
>
_______________________________________________
Wikimedia-in-WB mailing list -- [email protected]
To unsubscribe send an email to [email protected]

Reply via email to