সুধী,

সকলের জ্ঞাতার্থে, উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া
ব্যবহারকারী দলের যৌথ উদ্যোগে আগামী ১লা ডিসেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত
উইকিসংকলনে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ উপলক্ষে একটি মুদ্রণ সংশোধন
প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম তিন বিজয়ীদের এই দুই সংগঠন থেকে পুরস্কৃত
করা হবে।
 বিস্তারিত পাবেন এখানে - https://bn.wikisource.org/s/hd04

এই প্রতিযোগিতায় আমরা বাংলাদেশ সরকার দ্বারা প্রকাশিত "বাংলাদেশের স্বাধীনতা
যুদ্ধ দলিলপত্র" নামক সিরিজটি নিয়ে কাজ করব। এর ফলে ভবিষ্যতে উইকিপিডিয়ায় এই
বিষয়ে ব্যাপক হারে সঠিক তথ্য ও তথ্যসূত্র যোগ করা সম্ভব হবে।

প্রতিযোগিতায় সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করি।

বোধিসত্ত্ব
পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল
_______________________________________________
Wikimedia-in-WB mailing list -- [email protected]
To unsubscribe send an email to [email protected]

Reply via email to