2011/5/31 Habib Kabir <[email protected]>

> তবে আমার প্রশ্নটার যথার্থ উত্তর এখনো পাইনি। প্রশ্নটা ছিল ""লিনাকস উইন্ডোজের
> সমান
> সমান হতে পারবে কিনা ""। আমি এখানে ডেস্কটপের কথা বলছি।



> নিচের লিংকে গেলে দেখা যায় যে মাত্র ১% লোক লিনাকস ব্যবহার করে। অথচ
> কেবলমাত্র আইফোনের ব্যবহারকারীর সংখ্যাই লিনাকসের প্রায় ২ গুন।
>

কনফিউজ হয়ে গেলাম। প্রথমে বলছেন ডেক্সটপের কথা। পরে রেফারেন্স টানছেন আইফোনের।
আইফোন কি ডেক্সটপে ব্যবহার করা হয়?

দেখুন, উইন্ডোজের সমান হতে পারবে কিনা সেটা সময়ই বলে দেবে। বর্তমান পরিসংখ্যান
সবসবয় সঠিক ভবিষ্যদ্বানী দিতে পারে না। আমরা বিশ্বাস করি উইন্ডোজের সাথে
প্রযুক্তিগতভাবে পাল্লা দেয়ার ক্ষমতা লিনাক্সের ভাল মতই আছে। শুধু ভালমতই নয়,
অনেক বেশিই আছে। যেখানটায় দুর্বলতা সেটা হল অঢেল টাকা ছড়িয়ে মার্কেট
ম্যানিপুলেট করার ক্ষমতা। যেখানটায় বড় শক্তি সেটা কিছু মানুষের ভালবাসা (কিছু
কিছু ক্ষেত্রে পাগলামি রকমের ভালবাসা)। ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতের হাতেই
ছেড়ে দিচ্ছি।
-- 
Ubuntu Bangladesh
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd

Reply via email to