প্রিয় উইকিমিডিয়ান,

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলা উইকিসংযোগ আবারো আয়োজন করেছে মাসব্যাপী 
"উইকিভ্রমণ নিবন্ধ প্রতিযোগিতা ২০২৬"। আপনার অভিজ্ঞতা ও মূল্যবান লেখনী নিয়ে 
এবারের আসরেও আপনার সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছি।

 * সময়সীমা: ২৭ সেপ্টেম্বর — ২৭ অক্টোবর ২০২৬
 * পুরস্কার: ১ম থেকে ১০ম স্থান অধিকারীদের জন্য মোট ২০,০০০ টাকার বই/গিফট ভাউচার 
ও সনদপত্র। এছাড়া ন্যূনতম একটি সফল নিবন্ধ গৃহীত হলেই রয়েছে ডিজিটাল সনদপত্র।

 * প্রতিযোগিতার পাতা ও নিয়মাবলী: 
https://bn.wikivoyage.org/wiki/উইকিভ্রমণ:নিবন্ধ_প্রতিযোগিতা_২০২৬

আপনার মূল্যবান অংশগ্রহণে বাংলা উইকিভ্রমণ আরও সমৃদ্ধ হোক।

ধন্যবাদান্তে,
রিয়াজ
বাংলা উইকিসংযোগ
_______________________________________________
wikipedia-bn mailing list
To unsubscribe send an email to [email protected]

Reply via email to