প্রিয় সবাই, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকদের ছোট আকারের কার্যক্রমকে সহজ ও দ্রুত আর্থিক সহায়তা দেয়ার লক্ষ্যে আজ থেকে *"ক্ষুদ্র অনুদান প্রোগ্রাম"* চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় এককালীন *সর্বোচ্চ ১০,০০০ টাকা* পর্যন্ত অনুদান পাওয়া যাবে।
*আবেদনের প্রধান শর্তাবলি:* - একক ব্যক্তি, অনানুষ্ঠানিক দল, আঞ্চলিক সম্প্রদায় বা ক্লাব আবেদন করতে পারবে - বাংলাদেশে বসবাসকারী হতে হবে - আবেদনকারীকে সক্রিয় উইকিমিডিয়ান হতে হবে, সাম্প্রতিক উল্লেখযোগ্য অবদান থাকতে হবে কর্মশালা/প্রশিক্ষণের খরচ, গ্ল্যাম কার্যক্রম, উইকিক্লাব ইভেন্ট, যাতায়াত-আবাসন, সম্পাদনা সভা আয়োজন ইত্যাদি খাতে এই অনুদান ব্যবহার করা যাবে। *বিস্তারিত শর্তাবলি ও আবেদন প্রক্রিয়া জানতে ও আবেদন জমা দিতে দেখুন: https://w.wiki/Q4S9 <https://w.wiki/Q4S9>* কোনো প্রশ্ন থাকলে অনুগ্রহ করে [email protected] ঠিকানায় যোগাযোগ করুন। ধন্যবাদান্তে, রকি -- *মাসুম-আল-হাসান রকি* প্রোগ্রাম লিড উইকিমিডিয়া বাংলাদেশ wikimedia.org.bd
_______________________________________________ wikipedia-bn mailing list To unsubscribe send an email to [email protected]
