সম্মানিত সুধী,
আশা করছি সকলে ভালো আছে। এটি বাংলা উইকিপিডিয়া মেইলে দেওয়া প্রথম ইমেইল! আমি
একটি বিষয়ে সম্প্রদায়ের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই। বিষয়টি বাংলা উইকি
সম্প্রদায়ের জন্য অত্যন্ত স্পর্শকাতর এবং সম্প্রদায়ের সুনাম ক্ষুণ্ণ হয়। তা
হলো-  ব্যবহারকারী:Nocturnal306 এর বিরুদ্ধে আর্থিক লেনদেন এবং অন্যান্য
অভিযোগের বিষয়ে! সম্প্রতি জনাব নাহাল আহমেদ উক্ত অ্যাকাউন্ট ব্যবহার করে
সম্প্রদায়কে না জানিয়ে অনৈতিক আর্থিক লেনদেন, মিডিয়া ব্যক্তিত্বগণ তাদের
নিবন্ধ তৈরির তথ্য না দেওয়ায় এবং আর্থিক বিষয়ে রাজি না হওয়ায় হুমকি ও তুচ্ছ
তাচ্ছিল্য করে বার্তা দিয়েছেন। তাতে একজন উইকিপিডিয়ান বা বাংলা উইকিপিডিয়ান
হিসাবে তার প্রভাব কিছুটা সম্প্রদায়ের গায়েও লাগে। এছাড়া তিনি এহেন কাজের জন্য
একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকতে পারেন বলে ধারনা করা যাচ্ছে। এ বিষয়ে
সম্প্রদায়ের আলোচনা সভায় একটি আলাপ খোলা হয়েছে। সকলে বিষয়টি নিষ্পত্তির জন্য
সেখানে বার্তা রাখতে পারেন।
সম্প্রদায়ের আলোচনা পাতার লিঙ্কঃ
https://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:আলোচনাসভা#ব্যবহারকারী:Nocturnal306_এর_বিরুদ্ধে_আর্থিক_লেনদেন_এবং_অন্যান্য_অভিযোগের_বিষয়ে!
<https://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:আলোচনাসভা#ব্যবহারকারী:Nocturnal306_এর_বিরুদ্ধে_আর্থিক_লেনদেন_এবং_অন্যান্য_অভিযোগের_বিষয়ে!>


ধন্যবাদ,
শাহাদাত হোসেন।
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to