বিলুপ্তপ্রায় স্থাপনাগুলো নিয়ে নিবন্ধের ব্যাপারেও যৌথ উদ্যোগ নেয়া যেতে পারে। এছাড়া উইকিভ্রমণ প্রকল্পেও যৌথ উদ্যোগে কাজ করা যেতে পারে।
On Thu, Oct 18, 2018, 5:54 PM Syeda Shamima Nasrin <[email protected]> wrote: > হ্যাংআউটের আইডিয়া দেখে ভালো লাগলো। আশা করছি যোগ দিতে পারবো। > > On Thu, Oct 18, 2018, 1:50 PM Nahid Sultan <[email protected]> wrote: > >> প্রিয় সবাই, >> আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন দৈনিক প্রথম আলো সম্প্রতি তাদের পত্রিকায় >> প্রকাশিত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে করা ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ >> ধারবাহিক সকল প্রতিবেদন (৬০০টির বেশি) উইকিপিডিয়াতে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে >> অবমুক্ত করেছে। এ সংক্রান্ত বৈঠকে উইকিমিডিয়া বাংলাদেশ ও প্রথম আলো যৌথভাবে >> উইকিপিডিয়া নিয়ে কিছু প্রকল্প হাতে নিতে পারে কিনা সে ব্যাপারেও কিছুটা কথা >> হয়েছে। এ লক্ষে আমরা উইকিপিডিয়া নিয়ে কি কি যৌথ প্রকল্প/অনুষ্ঠান করা যায় সে >> ব্যাপারে আইডিয়া সংগ্রহ করছি। সবার আইডিয়া একত্রিত করে অামরা সেগুলো দু পক্ষ >> বসে কি করা যেতে পারে বা না যেতে পারে সে ব্যাপারে অালোচনা করবো। >> >> আমরা, উইকিমিডিয়া বাংলাদেশের পক্ষ থেকে বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়কেও >> আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি। এছাড়া, আগামী সপ্তাহে কোন একদিন আমরা সবাই নিজেদের >> মধ্যে আলোচনার জন্য স্কাইপ বা হ্যাংআউট কলের আয়োজন করব। সবশেষে, অনলাইন সব >> আইডিয়া নিয়ে অফলাইন মিটআপ করে প্রকল্পের একটি খসরা তৈরি করব। আপনার কাছে কোন >> প্রকল্পের আইডিয়া বা পরামর্শ বা মতামত থাকলে দয়া করে আগামী ২৬ তারিখের মধ্যে >> তা তুলে ধরুন। ধন্যবাদ। >> >> নাহিদ সুলতান >> >> _______________________________________________ >> Wikipedia-BN mailing list >> [email protected] >> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn >> > _______________________________________________ > Wikipedia-BN mailing list > [email protected] > https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn >
_______________________________________________ Wikipedia-BN mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
