ভোট বিফলে না যাওয়ার মজাই আলাদা। জয়ের আনন্দ পুরোটাই নিজের মনে হয়। অভিনন্দন
নাহিদ। অনেক অনেক শুভকামনা।
ফেরদৌস
On Feb 29, 2016 8:21 AM, "soroar alam medu" <[email protected]> wrote:

> *Warm Congratulations to Nahid*
>
> *................*
> *S A Medu*
>
>
> On Sunday, February 28, 2016 11:09 PM, Tanvir Rahman <[email protected]>
> wrote:
>
>
> প্রিয় সবাই,
>
> বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও অত্যন্ত সক্রিয় উইকিপিডিয়ান এবং উইকিমিডিয়া
> বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান ২০১৬ সালের স্টুয়ার্ড নির্বাচনে জয়ী
> হয়ে উইকিমিডিয়া স্টুয়ার্ড নির্বাচিত হয়েছেন। তিন সপ্তাহব্যপী এই নির্বাচনে
> তিনি ৮৬.৫% সমর্থন পেয়ে স্টুয়ার্ড নির্বাচিত হন যা এবারের নির্বাচনের
> সর্বোচ্চ।
>
> বাংলা ভাষাভাষী সম্প্রদায় থেকে নির্বাচিত তিনি তৃতীয় ও বাংলাদেশ থেকে
> নির্বাচিত দ্বিতীয় স্টুয়ার্ড তিনি। এছাড়াও বর্তমান স্টুয়ার্ডদের মধ্যে তিনি-ই
> একমাত্র যিনি বাংলাদেশ ও বাংলা উইকিপিডিয়ার প্রতিনিধিত্ব করেন।
>
> এখানে উল্লেখ্য যে, স্টুয়ার্ড একটি বৈশ্বিক বা গ্লোবাল ব্যবহারকারী অধিকার
> যাদের সকল উইকিমিডিয়া উইকিতে সম্ভাব্য সকল প্রকার কারিগরী সুবিধা ব্যবহার করার
> কারিগরী সুযোগ রয়েছে যা তারা প্রয়োজন অনুসারে স্টুয়ার্ড নীতিমালা মেনে
> প্রয়োগ ও ব্যবহার করেন। উইকিমিডিয়ায় বর্তমানে স্টুয়ার্ডের সংখ্যা ৩৫ জন।
>
> স্টুয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে:
> https://meta.wikimedia.org/wiki/Stewards
>
> স্টুয়ার্ড নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে:
> https://meta.wikimedia.org/wiki/Stewards_policy
>
> তানভির
>
> _______________________________________________
> Wikimedia-BD mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-bd
>
>
>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
>
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to