অসংখ্য ধন্যবাদ নাহিদ হাসান ভাইকে খবরটি শেয়ার করার জন্য। আপনাদের এই উদ্যোগ
সত্যিই উৎসাহব্যঞ্জক ও চমকপ্রদ। রাজশাহীর উইকিপিডিয়ানদের পথচলা সামনের
দিনগুলোতে আরো জোরদার হবে আশা করছি!


Regards,
Tanweer

2016-01-26 0:20 GMT+06:00 Nahid Hossain <[email protected]>:

> ​*​*
> *রাজশাহী কলেজ* বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান। ১৮৭৩ সালে
> এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী কলেজের প্রসিদ্ধির অন্যতম কারণ হলো এর
> গ্রন্থাগার, যাতে পুরাতন মূল্যবান ও সাম্প্রতিক সংষ্করনের বই, জার্ণাল এবং
> সাময়িকির প্রাচুর্য রয়েছে যা আন্তর্জাতিক খ্যাত মুদ্রিত তথ্য প্রাপ্তির
> নির্ভরযোগ্য উৎস। কলেজ লাইব্রেরীতে অনেক দূর্লভ বই, গেজেট, এনসাইক্লোপিডিয়া
> এবং পাণ্ডুলিপি রয়েছে এবং প্রাচীন পাণ্ডুলিপির অনেকগুলিই পুঁথি-তে সমৃদ্ধ।
>
> রাজশাহী কলেজ গ্রন্থাগারে সংস্কৃত ভাষায় লেখা পাঁচ শতাধিক প্রাচীন পুঁথি
> রয়েছে৷ সংস্কৃত সাহিত্যের বেদ, পুরাণ, মহাকাব্য, কাব্য, তন্ত্র ইত্যাদি বিষয়
> নিয়ে এই পুঁথিগুলো লেখা৷ এই পুঁথিগুলোর অধিকাংশই দেশীয় উপকরণের সাহায্যে
> প্রস্তুত, হাতে তৈরি তুলোট কাগজে লেখা৷ কঞ্চি শর, ময়ূর বা শকুনের পালক দিয়ে
> তৈরি কলমে পুথিগুলো লেখা। পুঁথিগুলো সেলাইবিহীন, কাঠের পাটাতনে বাঁধা রয়েছে৷
> কোনটিতে পৃষ্ঠাঙ্ক দেয়া আছে৷ কোনটি আবার পৃষ্ঠাঙ্কবিহীন৷ ছাত্র-ছাত্রীদের
> পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদানে রাজশাহী কলেজ লাইব্রেরি তার অনন্য ভূমিকা
> ঐতিহাসিকভাবে পালন করে আসছে৷ যা অতীত এবং বর্তমানের মাঝে সাঁকো হিসাবে মানব
> সমাজের ভবিষৎ আলোর পথ রচনা করে চলেছে৷
>
> আমরা কিছুদিন আগে রাজশাহী উইকিপিডিয়ার কার্যক্রম সম্পর্কে রাজশাহী কলেজ এর
> গ্রন্থাগারিক মহিউদ্দিন আহমেদ স্যারকে জানাই এবং স্যার অত্যন্ত আন্তরিক ভাবে
> আমাদের সাথে মতামত প্রকাশ করেন। স্যার নিজেও উইকিপিডিয়াতে
> ​​
> ​*​*
> *Mohmoni* ব্যবহারকারী নামে সম্পাদনা শুরু করেছেন। গত ২৩ তারিখের ডিজিটাল
> উদ্ভাবনী মেলাতে স্যার রাজশাহী কলেজ এর কার্যক্রম সম্পর্কে আরো কিছু চমকপ্রদ
> তথ্য দেন। যার সম্পূর্নটাই ভিডিওতে ধারন করেছিলেন মুসফিক মুন্না। আজকে ভিডিও
> টি সম্পাদনা করে প্রকাশ করলাম।
>
> *ভিডিও*
> *​: https://youtu.be/TGBjPl9-2fE​ <https://youtu.be/TGBjPl9-2fE>*
>
>
> উইকিপিডিয়া রাজশাহী সম্প্রদায় বিশ্বাস করে বাংলা উইকিপিডিয়া একদিন একটি
>> সমৃদ্ধ এণসাইক্লোপেডিয়া হিসাবে আত্মপ্রকাশ করবে। আর এই পথ চলায় উইকিপিডিয়া
>> রাজশাহী কমিউনিটি সবসময় সাথে থাকবে।
>>
>
> _______________________________________________
> Wikipedia-BN mailing list
> [email protected]
> https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn
>
>


-- 
Regards,
Tanweer Morshed
_______________________________________________
Wikipedia-BN mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn

Reply via email to