উইকিমিডিয়া কমন্স কর্মশালা একটু পরে শুরু হতে যাচ্ছে। আগ্রহীরা যোগ দিতে
পারেন। বিস্তারিত ও যোগদানের তথ্য জানতে দেখুন: https://w.wiki/TwS3

ধন্যবাদ

On Sun, Aug 30, 2026 at 5:07 PM Muhammad Yahya via Wikimedia-BD-Members <
[email protected]> wrote:

> সুপ্রিয় সবাই,
>
> শুভেচ্ছা নেবেন। উইকিমিডিয়া বাংলাদেশের নিয়মিত মাসিক কলের অংশ হিসেবে আগামী
> ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার) একটি অনলাইন "উইকিমিডিয়া কমন্স বিষয়ক কর্মশালা"
> আয়োজন করা হয়েছে।
>
> এই কর্মশালায় উইকিমিডিয়া কমন্সের মৌলিক বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়া
> হবে। বিশেষত যারা কমন্সে নতুন এবং ছবি বা মিডিয়া ফাইল আপলোড করা শিখতে চান,
> তাদের জন্য এটি সহায়ক হবে। এতে যোগ দিতে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
>
> কর্মশালায় যেসব বিষয়ে আলোচনা করা হবে:
>
>    -
>
>    ওপেন সোর্স মিডিয়া ফাইলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা
>    -
>
>    উইকিমিডিয়া কমন্সে ছবি আপলোডের পদ্ধতি
>    -
>
>    কোন ধরনের ফাইল আপলোড করা যাবে এবং কী আপলোড করা যাবে না (কপিরাইট ও
>    লাইসেন্স)
>
> কর্মশালার বিস্তারিত তথ্য:
>
>    -
>
>    তারিখ: ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
>    -
>
>    সময়: রাত ৮:০০টা (বাংলাদেশ সময়, ইউটিসি+৬)
>    -
>
>    সঞ্চালক: মহীন রীয়াদ এবং মাসুম আল হাসান রকি
>    -
>
>    বিস্তারিত ও যোগদানের তথ্য: https://w.wiki/TwS3
>
> আগ্রহী হতে পারে আপনার পরিচিত এমন কেউ থাকলে এই তথ্যটি তাকেও শেয়ার করুন।
>
> আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কামনা করছি।
>
> ধন্যবাদান্তে,
>
> উইকিমিডিয়া বাংলাদেশ
> _______________________________________________
> Wikimedia-BD-Members mailing list --
> [email protected]
> To unsubscribe send an email to
> [email protected]
>
_______________________________________________
Wikimedia-in-WB mailing list -- [email protected]
To unsubscribe send an email to [email protected]

Reply via email to