প্রিয় সবাই, উইকিমিডিয়া বাংলাদেশের বিশেষ আয়োজন "মুক্তালাপ"-এর প্রথম পর্ব শুরু হতে আর মাত্র ১ ঘণ্টা বাকি আছে!
সভাটির জুম লিংক ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই লিংকে: https://w.wiki/Rfu7 শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে! ধন্যবাদান্তে, উইকিমিডিয়া বাংলাদেশ On Tue, 21 Jul 2026 at 23:35, Muhammad Yahya <[email protected]> wrote: > প্রিয় সবাই, > > আশা করি আপনারা ভালো আছেন। > > "মুক্তালাপ" উইকিমিডিয়া বাংলাদেশের একটি বিশেষ কথোপকথনমূলক আয়োজন, যেখানে > প্রতিটি পর্বে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে উইকিপিডিয়া, উইকিমিডিয়া > প্রকল্পসমূহ এবং মুক্ত জ্ঞান নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হবে। এই আয়োজনের > লক্ষ্য স্বেচ্ছাসেবক ও আগ্রহী ব্যক্তিদের মুক্ত জ্ঞান আন্দোলন সম্পর্কে জানার > পরিধি বৃদ্ধি করা এবং তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করা। > > মুক্তালাপের *প্রথম পর্বে* আমাদের অতিথি *গৌতম রায়*। তিনি বর্তমানে > অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এডুকেশনে STEM > (Science, Technology, Engineering and Mathematics) Education-এর প্রভাষক > হিসেবে কর্মরত আছেন। > > আপনাদের সবাইকে এই আয়োজনে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। > > বিস্তারিত জানতে এবং নাম নিবন্ধন করতে অনুগ্রহ করে ভিজিট করুন: > https://w.wiki/Rfu7 > > ধন্যবাদান্তে, > উইকিমিডিয়া বাংলাদেশ >
_______________________________________________ Wikimedia-in-WB mailing list -- [email protected] To unsubscribe send an email to [email protected]
