সুপ্রিয় উইকিমিডিয়ানবৃন্দ,

আশা করছি ভালো আছেন।

আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য জানাচ্ছি যে, আগামী ৩০ অক্টোবর - ১ নভেম্বর ২০২৬ 
তারিখে অনুষ্ঠিতব্য ‘বাংলা উইকিসম্মেলন ২০২৬’-এর ভ্রমণ বৃত্তির আবেদনের সময়সীমা 
শেষ পর্যায়ে চলে এসেছে। আবেদনের আর মাত্র সাত দিন বাকি আছে! আপনি যদি সম্মেলনে অংশ 
নিতে আগ্রহী হন এবং এখনো আবেদন না করে থাকেন, তবে শেষ মুহূর্তের জটিলতা এড়াতে 
দ্রুততম সময়ের মধ্যে আপনার আবেদনটি সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

মনে রাখবেন, নির্দিষ্ট সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না এবং বৃত্তির আবেদন 
ব্যতীত সম্মেলনে অংশগ্রহণের সুযোগ নেই।

📌 আবেদনের শেষ সময়: ১৯ জুলাই, ২০২৬ (বাংলাদেশ সময়)
🔗 আবেদনের বিস্তারিত: https://w.wiki/QkhS

বৃত্তি বা সম্মেলন সম্পর্কিত যেকোনো জিজ্ঞাসার জন্য নির্দ্বিধায় আমাদের সাথে 
[email protected] ঠিকানায় ইমেইল করতে পারেন।

শুভেচ্ছান্তে,
বাংলা উইকিসম্মেলন ২০২৬ আয়োজক দল
--
Bangla WikiConference
-----------------------------------------------------------
Support powered by FreeScout — Free open source help desk & shared mailbox

_______________________________________________
Wikimedia-in-WB mailing list -- [email protected]
To unsubscribe send an email to [email protected]

Reply via email to