সুধী,

আমাদের নির্ধারিত ইভেন্ট "অনলাইন উইকিপিডিয়া কর্মশালা" শুরু হতে আর মাত্র এক
ঘণ্টা বাকি।

জুম মিটিং লিংক:
https://us02web.zoom.us/j/86857670771?pwd=He6FKEZbKuurow1eQLlxYgsKWCIvmD.1
কর্মশালার বিস্তারিত: https://w.wiki/P3NR
কর্মশালাটি ফেসবুকেও লাইভ সম্প্রচারিত হবে। ফেসবুক পেইজের লিংক:
https://www.facebook.com/bnwikipedia/

অনুগ্রহ করে নির্ধারিত সময়ে উপরের লিংকে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হবেন।
ইভেন্টে যুক্ত হতে কোনো কারিগরি সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে <
[email protected]> ঠিকানায় জানাতে পারেন।

কর্মশালায় আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদান্তে,
ইয়াহিয়া

On Mon, 1 Jun 2026 at 16:40, Muhammad Yahya <[email protected]> wrote:

> প্রিয় সুধী,
>
> আপনাদের অবগতির জন্য আনন্দের সাথে জানাচ্ছি যে, নতুন উইকিপিডিয়ানদের
> সম্পাদনার হাতেখড়ি দিতে আগামী ৬ জুন, ২০২৬ তারিখে আয়োজন করা হচ্ছে ‘অনলাইন
> উইকিপিডিয়া কর্মশালা, জুন ২০২৬’।
>
> আপনি যদি উইকিপিডিয়ায় তথ্য যোগ করতে চান, কিন্তু কোথা থেকে এবং কীভাবে শুরু
> করবেন তা নিয়ে দ্বিধায় থাকেন, তবে এই কর্মশালাটি আপনার জন্যই।
>
> কী কী থাকছে এই কর্মশালায়?
>
>    -
>
>    উইকিপিডিয়ার মৌলিক নীতিমালা ও নির্দেশাবলী।
>    -
>
>    কীভাবে নতুন নিবন্ধ তৈরি ও পুরনো নিবন্ধ সংশোধন করতে হয়।
>    -
>
>    নির্ভরযোগ্য তথ্যসূত্র যুক্ত করার সঠিক নিয়ম।
>    -
>
>    অভিজ্ঞ উইকিপিডিয়ানদের সাথে সরাসরি প্রশ্নোত্তর পর্ব।
>
> ইভেন্টের বিবরণ:
>
>    -
>
>    তারিখ: ৬ জুন ২০২৬
>    -
>
>    সময়: বাংলাদেশ সময়: রাত ৮ টা
>    ভারতীয় সময়: সন্ধ্যা ৭:৩০
>    আপনার সময় অঞ্চল অনুসারে সময় দেখতে এখানে ক্লিক করুন
>    <https://zonestamp.toolforge.org/1780754400>।
>    -
>
>    মাধ্যম: অনলাইন (জুম ও ফেসবুক লাইভ)
>    -
>
>    বিস্তারিত ও নিবন্ধন লিংক: https://bn.wikipedia.org/s/xq58
>
> কর্মশালাটি সবার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এই কর্মশালায় অংশ নিতে আগ্রহী হতে
> পারে আপনার পরিচিত এমন কেউ থাকলে তাকেও এই বার্তাটি শেয়ার করুন
>
> ধন্যবাদান্তে,
> ইয়াহিয়া
>
_______________________________________________
Wikimedia-in-WB mailing list -- [email protected]
To unsubscribe send an email to [email protected]

Reply via email to