প্রিয় সবাই, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, তৃতীয়বারের মতো এ বছর বাংলা উইকিমৈত্রী আয়োজিত *“বাংলার প্রেমে উইকি”* প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা পুরো বৈশাখ *মাসব্যাপী* চলবে।
প্রতিযোগিতার ছবি পর্যালোচনার জন্য উইকিমিডিয়া কমন্স সম্পর্কে সুস্পষ্ট ধারণাসম্পন্ন এবং নিয়মিত অবদান রাখা অভিজ্ঞ সম্পাদক প্রয়োজন। আপনি আগ্রহী হলে অনুগ্রহ করে নিচের ফর্মটি পূরণ করে আয়োজনটি সফল করতে সহযোগিতা করুন: https://forms.gle/sTMHcTjjEo9xNAhm7 *ফর্ম পূরণের শেষ সময়:* ১৫ এপ্রিল। আগ্রহীদের মধ্য থেকে নির্বাচিতদের নিয়ে আগামী *১৭ এপ্রিল (শুক্রবার), বাংলাদেশ সময় রাত ৮টায়* একটি অনলাইন সভা অনুষ্ঠিত হবে। সভার লিংক নির্বাচিত অংশগ্রহণকারীদের ইমেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন: https://w.wiki/KLbd আপনাদের আগ্রহ ও সহযোগিতার জন্য ধন্যবাদ। আয়োজক দলের পক্ষে, রকি
_______________________________________________ Wikimedia-in-WB mailing list -- [email protected] To unsubscribe send an email to [email protected]
