সুধী, সকলের জ্ঞাতার্থে, আগামী ২৮শে জুলাই, ২০২৪ রবিবার কলকাতায় *বাংলা উইকিসংকলনের আড্ডা* হবে। আড্ডায় বাংলা উইকিসংকলনের সকল চলমান ও ভবিষ্যতের সম্ভাব্য প্রকল্পগুলি আলোচনা হবে, কিছু কারিগরি সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে এবং হাতে কলমে উইকিসংকলনের কাজ করা হবে।
- স্থান - কনফারেন্স হল, বিড়লা ঔদ্যোগিক এবং প্রদৌগিক সংগ্রহালয় <https://bitm.gov.in/>, ১৯এ গুরুসদয় দত্ত রোড, কলকাতা-১৯ (মানচিত্র দেখুন <https://www.google.com/maps/place/Birla+Industrial+%26+Technological+Museum/@22.5347134,88.363626,21z/data=!4m6!3m5!1s0x3a0276d8ed9bd11d:0xa5cd1cbc481fa477!8m2!3d22.534805!4d88.3637261!16s%2Fm%2F0bxzqwq?entry=ttu> ) - সময় - সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬ টা - তারিখ - ২৮শে জুলাই, ২০২৪ রবিবার - ইভেন্ট পাতা: https://bn.wikisource.org/s/i0lt কনফারেন্স হলে ওয়াই-ফাই এবং প্রজেক্টরের সুবিধা থাকবে। তাই যদি আপনি উইকিসংকলনের কোন বিষয়ে প্রেজেন্টেশন দিতে চান, তা দিতে পারেন। ব্যক্তিগত ল্যাপটপ আনা বাধ্যতামূলক এবং আপনার ব্যক্তিগত ইন্টারনেট ডিভাইস সঙ্গে করে আনতে পারেন। বাংলা উইকিসংকলন প্রকল্পের সকল সম্পাদক এবং শুভাকাঙ্খীদের এই আড্ডায় স্বাগতম, তাই আপনার পরিচিত এমন কোন ব্যক্তি যিনি বাংলা উইকিসংকলনে আগ্রহী হতে পারেন, তাঁকেও আপনি এই আড্ডায় আমন্ত্রণ করতে পারেন! অংশগ্রহণে ইচ্ছুকদের ইভেন্ট পাতায় স্বাক্ষর করে উপস্থিতি নিশ্চিত করতে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদান্তে, বোধিসত্ত্ব
_______________________________________________ Wikimedia-in-WB mailing list -- [email protected] To unsubscribe send an email to [email protected]
