সুধী, সকলের জ্ঞাতার্থে, গতকাল কলকাতা শহরে বিড়লা মিউজিয়ামে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের <https://meta.wikimedia.org/wiki/West_Bengal_Wikimedians> বার্ষিক সাধারণ সভা <https://meta.wikimedia.org/wiki/West_Bengal_Wikimedians/Annual_General_Meeting/2024> অনুষ্ঠিত হয়।
এই সভায় - ব্যবহারকারী দল তার পুরাতন উপবিধির (Bylaws) নতুন সংস্করণ <https://meta.wikimedia.org/wiki/West_Bengal_Wikimedians/Bylaws> প্রকাশ করে। সমস্ত সাধারণ সদস্যদের মতামতের ভিত্তিতে এই পরিবর্তন <https://meta.wikimedia.org/w/index.php?title=West_Bengal_Wikimedians%2FBylaws&diff=26035973&oldid=24894778> করা হয়। - এই উপবিধি অনুযায়ী ১০ জন নতুন প্রতিনিধি সদস্য নির্বাচিত হন এবং মোট প্রতিনিধি সদস্যের সংখ্যা ২০-তে গিয়ে দাঁড়ায়। - ৫ সদস্যের প্রতিনিধি কমিটির ৩ জন সদস্যের পাঁচ বছরের দায়িত্ব পুরণ হওয়ায় তাঁদের বিদায় জানানো হয় এবং নতুন ৩ জন সদস্যকে কমিটিতে দায়িত্ব দেওয়া হয়। - দলের আগের বছরের কার্যকলাপ নিয়ে আলোচনা হয় এবং - আগামী বছরের চিন্তাভাবনা ও কার্যকলাপ নিয়ে আলোচনা হয়। এই সভা সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদান্তে, বোধিসত্ত্ব (পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দলের পক্ষ থেকে)
_______________________________________________ Wikimedia-in-WB mailing list -- [email protected] To unsubscribe send an email to [email protected]
