সুধী,

সকলের জ্ঞাতার্থে, সাম্প্রতিক করোনা ভাইরাস সংক্রমণের কারণে পশ্চিমবঙ্গ ইউজার
গ্রুপের তরফ থেকে আগামী ১৫ই সেপ্টেম্বর (আপাতত) পর্যন্ত কোন ধরণের অফলাইন
কার্যক্রম সংগঠিত করা হবে না বা সহায়তা প্রদান করা হবে না। উইকিমিডিয়া
ফাউন্ডেশনের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা রয়েছে, যে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত কোন
অফলাইন কার্যক্রমের জন্য ফান্ড দেওয়া হবে না।

অনলাইন কার্যক্রম বা প্রকল্পগুলি অবশ্য বন্ধ রাখা হচ্ছে না। এবং কেউ কোন
অনলাইন পরিকল্পনার জন্য চিন্তা ভাবনা করে থাকলে ইউজার গ্রুপকে ২৯ শে মার্চের
মধ্যে এই লিঙ্কে প্রস্তাব জমা দিতে অনুরোধ করা হচ্ছে।
https://meta.wikimedia.org/wiki/West_Bengal_Wikimedians/Requests

ধন্যবাদান্তে,
বোধিসত্ত্ব
পশ্চিমবঙ্গ ইউজার গ্রুপের তরফ থেকে
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: 
<https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20200313/1161616c/attachment.html>
_______________________________________________
Wikimedia-in-WB mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb

Reply via email to