সুধী, সকলের জ্ঞাতার্থে, আগামী রবিবার ২২শে সেপ্টেম্বর উইকি টেকস কলকাতা ফটো ওয়াকের নবম সংস্করণ আয়োজন করা হয়েছে। এই ওয়াকটি পরিচালনা করবেন উইকিমিডিয়ান অমিতাভ গুপ্ত। অংশগ্রহণে ইচ্ছুকদের এই পাতায় নাম নথিভুক্ত করার অনুরোধ করা হচ্ছে - https://en.wikipedia.org/wiki/Wikipedia:Wikipedia_Takes_Kolkata_IX ঠিক সকাল ৭টায় শোভাবাজার মেট্রো স্টেশনের ১ নং গেট থেকে এই ওয়াক শুরু হবে। এই বারের ওয়াকের মাধ্যমে মূলত শোভাবাজার ও পাথুরিয়াঘাট অঞ্চলের সৌধগুলিকে ডকুমেন্টশন করা হবে।
আপনারা নিশ্চয় অবগত, সেপ্টেম্বর মাস জুড়ে উইকি লাভস মনুমেন্টস আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতা চলছে এবং ভারত এই বছরও তাতে অংশগ্রহণ করছে। বিস্তারিত এখানে - https://commons.wikimedia.org/wiki/Commons:Wiki_Loves_Monuments_2019_in_India এই ফটোওয়াকের মাধ্যেমে অংশগ্রহণকারীদের উপরোক্ত অঞ্চলগুলির ছবি এই প্রতিযোগিতায় আপলোড করতে হবে। শুভেচ্ছান্তে, বোধিসত্ত্ব -------------- next part -------------- An HTML attachment was scrubbed... URL: <https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20190919/17843c82/attachment.html> _______________________________________________ Wikimedia-in-WB mailing list [email protected] https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb
