নমস্কার,

আগামী কাল (৭ ও ৮ই জানুয়ারী, ২০১৭ তারিখে) কলকাতা শহরে সকল বাংলা
উইকিপিডিয়ানদের নিয়ে একটা *মিনি মিডিয়া উইকি ট্রেনিং ও ট্রেন-দ্য-ট্রেনার*
কর্মশালা আয়োজন করা হচ্ছে, যেখানে উপস্থিত সকল অংশগ্রহণকারীদের উইকিপিডিয়া ও
উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পগুলিতে অবদান রাখা ও সম্পাদনা
সংক্রান্ত বিভীন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনায় এনগেজ করা হবে।

এই উইকি কর্মশালাটি কলকাতার *West Bengal National University of Juridical
Sciences (সংক্ষেপেঃ NUJS), Kolkata (No.12, LB Block, Dr. Ambedkar Bhavan,
Sector III, Salt Lake City, Kolkata, West Bengal 700098 *-তে অনুষ্ঠিত হবে।

যদি আপনি এই কর্মশালাতে অংশগ্রহণ করতে ইচ্ছুক হন তবে অনুগ্রহ পূর্বক মনে
রাখবেন-
# উইকি কর্মশালা ঠিক সকাল ১০ ঘটিকায় শুরু হবে।
# দয়া করে আপনার ল্যাপটপ সাথে আনবেন।
# আহারের ব্যবস্থা থাকবে। শাকাহারী আহার নির্বাচন গ্রাহ্য হবে।
# যদি আপনার অন্য কোনো প্রয়োজন থাকে তবে আয়োজকদের জানান।

আরো বিশদ জানতে এই পাতায় চোখ রাখুন:

https://meta.wikimedia.org/wiki/Mini_TTT_and_MWT_Kolkata_2017

আপনার উপস্থিতি নিশ্চিত করতে আয়োজকদের সাথে যোগাযোগ করুন অথবা উক্ত লিংকে
আপনার নাম নথিভুক্ত করুন।

ধন্যবাদ

 মৌর্য্য বিশ্বাস এবং অনন্যা মণ্ডল
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: 
<https://lists.wikimedia.org/pipermail/wikimedia-in-wb/attachments/20170106/59f4f1a0/attachment.html>
_______________________________________________
Wikimedia-in-WB mailing list
[email protected]
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimedia-in-wb

Reply via email to