[image: screenshot-cus...@custom: ~.png]
shazed bhai, linux to 2 ta dekhasche, akhane koto number ta hobe.

screen shot ta upload korlam.

2010/8/10 সাজেদুর রহিম জোয়ারদার <[email protected]>

> ভাই ইব্রাহিম হুসাইন
>
> আপনি অস্থির হবেন না। আপনার কুবুন্টু ইন্সটল করার সময় ওটা নিজের গ্রুব লোডার
> কে
> উবুন্টুর গ্রুব লোডারের জায়গায় বসিয়ে সেখান থেকে বুট করছিল। কেননা দুটো
> উবুন্টু
> কিংবা লিনাক্স প্রজাতিকে একই সিস্টেমে লোড করলে সর্বশেষেটার বুট লোডার
> গ্রান্টেড হয়। ফলে আপনি যখন কুবুন্ট ড্রাইভটা ফরম্যাট দিলেন গ্রুব লোডার টা
> হারিয়ে গেলো। তবে আপনার উবুন্টু সিস্টেম কিংবা ওটার ডাটা কোনটাই হারায়নি আশা
> করি। এবার একটু মাথা ঠান্ডা করে নিচের দেয়া নির্দেশনাগুলো মেনে চলুন। আশাকরি
> আপনি আবারো আপনার উবুন্টু সিস্টেমকে ফিরে পাবেন। কোন কাজ শুরু করার আগে পুরো
> মেইলটা ভালোভাবে পড়ে নিন। কোথাও বুঝে উঠতে না পারলে পোষ্ট দিযে জানান। চাইলে
> নির্দ্ধিয়ায় আমার মুঠোফোনে যোগাযোগ করতেও পারেন।
>
> কাস্টম যে ডিভিডিটা আপনি আড্ডায় কিনেছেন সেটা দিয়ে বুট করুন। টার্মিনাল ওপেন
> করে নিচের কমান্ডগুলো একটার পর একটা নির্দেশনা অনুযায়ি দিন।
>
> sudo fdisk -l
>
> এর ফলে আপনার হার্ডডিস্কের যে পার্টিশানে বর্তমানে উবুন্টু ইন্সটলড আছে তা
> দেখাবে। খেয়াল করে দেখুন একটা তালিকা দেখাচ্ছে এবং ঐ তালিকায় : /dev/sdaX
> Linux দেখাচ্ছে, এখানে X এর মান 1-9 যে কোন সংখ্যা হতে পারে। এই X এর মানটাই
> খুব গুরুত্বপূর্ণ।
> এবার X এর মানটা যথাযথ বসিয়ে নিয়ে টার্মিনালে নিচের কমান্ডগুলো দিন।
>
> sudo mkdir /media/sdaX
> sudo mount /dev/sdaX /media/sdaX
>
> এবার উবুন্টুর বুট লোডার টা ফিরিয়ে আনতে কমান্ড দিন [এবারো ঐ X এর মানটা যথাযথ
> বসিয়ে দিয়েন।]:
>
> sudo grub-install --root-directory=/media/sdaX /dev/sda
>
> পিসিটাকে রিস্টার্ট করতে কমান্ড দিয়ে দেখুন।
>
> sudo reboot now
>
> আপনার উবুন্টু আবারো আপনার সামনে সমহিমায় হাজির হবেই ইনশাল্লাহ।
>
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
Bangla Linux Forum | http://forum.linux.org.bd

https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
  • [Ubuntu-BD] h... Md. Ibrahim Husain
    • Re: [Ubu... Ubuntu Mirror Maintainer of Bangladesh
      • Re: ... সাজেদুর রহিম জোয়ারদ ার
        • ... Md. Ibrahim Husain
          • ... সাজেদুর রহিম জোয়ারদ ার
            • ... Md. Ibrahim Husain
              • ... সাজেদুর রহিম জোয়ারদ ার

Reply via email to