আমরা যেসমস্ত সফটওয়্যার ব্যবহার করি , তা আসলে কতগুলো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। কম্পিউটারের পরিভাষায় একে বলা হয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । যেসমস্ত কোম্পানী এসব কম্পিউটারের সফটওয়্যার তৈরী করে তারা অনেক সময় এসব সফটওয়্যার এর কোড সবার জন্য প্রকাশ করে না। যেমন মাইক্রোসফট এর অপারেটিং সিস্টেম উইনডোজ ।
কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে, কারণ এখন অনেক কম্পিউটারের সফটওয়্যার তৈরী হচ্ছে যেগুলোর কোড সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে । এধরণের সফটওয়্যারকে বলা হচ্ছে ওপেন সোর্স কোড, আর এধরণের একটি সম্মেলন হয়ে গেল নেদারল্যান্ডস এর রাজধানী আমস্টারডামে । উদ্যোক্তারা বলছেন ওপেন সোর্স কোড সফটওয়্যার বেশ জনপ্রিয়তা পাচ্ছে । সারা বিশ্বের বিভিন্ন দেশের অনেকে এই ওপেন সোর্স কোড সফটওয়্যার তৈরীতে অংশ নিচ্ছেন বিনামূল্যে, আর এতে করে সফটওয়্যার পাওয়া যাচ্ছে বিনামূল্যে । ওপেন সোর্স কোড সফটওয়্যারের উদ্যোক্তারা বলেন উন্নয়নশীল বিশ্বে কম্পিউটারের প্রযুক্তির সুবিধা ছড়িয়ে দিতে হলে ওপেন সোর্স কোড সফটওয়্যারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে হবে । Source: http://www.bbc.co.uk/bengali/news/story/2005/11/051108_sbclwk45.shtml -- মজা না? ------------------------ Yahoo! Groups Sponsor --------------------~--> Get fast access to your favorite Yahoo! Groups. Make Yahoo! your home page http://us.click.yahoo.com/dpRU5A/wUILAA/yQLSAA/hYOolB/TM --------------------------------------------------------------------~-> To unsubscribe send a blank mail to: [EMAIL PROTECTED] Yahoo! Groups Links <*> To visit your group on the web, go to: http://groups.yahoo.com/group/bdlug/ <*> To unsubscribe from this group, send an email to: [EMAIL PROTECTED] <*> Your use of Yahoo! Groups is subject to: http://docs.yahoo.com/info/terms/
